জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুলের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসি সালমান খালেদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কালাম ও কামাল হোসেনের যৌথ পরিচালনায় এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব সালমান খালেদ চৌধুরী, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট্রের ট্রাষ্টি শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসি সামছুল হক, গ্রীন লাইন ইন্টারন্যাশনাল এর পরিচালক যুক্তরাজ্য প্রবাসি মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসি মোহাম্মদ নাজিব চৌধুরী, সহকারী শিক্ষক সেলিম আহমদ, সহকারী শিক্ষক সুন্দর আলী শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগর, ফাহমিদা আক্তার প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
- কোম্পানীগঞ্জে আবারও টিলা ধসে শ্রমিকের মৃত্যু, ওসিকে প্রত্যাহার
- জগন্নাথপুরে উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে ছাত্রলীগের কর্মীসভা


