জগন্নাথপুরে প্রবাসিকে সংবর্ধনা প্রদান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার জননী ক্রিকেট ক্লাব’র উদ্যোগে শুক্রবার জননী ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি গ্রীস প্রবাসি সালেহ আহমদ বাবুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জননী ক্রিকেট ক্লাবের সভাপতি ফজুল মিয়ার সভাপতিত্বে ও শামিম আহমদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবাব মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সালেহ আহমদ বাবুল, সাংবাদিক আজহারুল হক ভূঁইয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন মতিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জননী ক্রিকেট ক্লাব’র সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সভাপতি নুর আহমদ, জাকারিয়া আহমদ, ওবায়দুল হক জাবেদ, আতিকুর রহমান পাখী, এমদাদুর রহমান, শাহিদ মিয়া, আক্তার হোসেন প্রমুখ।