জগন্নাথপুরে প্রবাসীর অর্থায়নে শহিদ মিনার নির্মাণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের সাতা গ্রামের যুক্তরাজ্য প্রবাসি তরুণ সমাজসেবক আব্দুল মোহনের অর্থায়নে সাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। সম্প্রতি শহীদ মিনারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা এহসানুল হক মাহবুব। এ সময় বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এর পূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংঙ্গীত পরিবেশন করেন।