জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী সাজিদুর রহমান রাকিবের বাড়িতে হামলা চালিয়ে দুইতলা পাকা ভবনের দরজা—জানালার থাইগ্লাস ও পাকা দেয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বাড়ি জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হন দেশে থাকা ওই প্রবাসীর বড় ভাই সিনিয়র সাংবাদিক ওয়াহিদুর রহমান ও ভাতিজা রিয়াদুর রহমান।
এ ঘটনায় সাংবাদিক ওয়াহিদুর রহমান বাদী হয়ে একই এলাকার জহিরুল ইসলাম লাল ও তার ছেলে মারুফের নাম উল্লেখ করে ওই দিন জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করের। পরে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে হামলা ও ভাংচুরের সত্যতা পান।
জানা যায়, ওয়াহিদ রহমানের সঙ্গে একই এলাকার জহিরুল ইসলাম লালের জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। গেল বছরের ২২ নভেম্বর আব্দুল করিম গেধন মেম্বারের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সালিশ বৈঠকে পূর্বের বিরোধ নিষ্পত্তি হয়। প্রায় ৫ মাস পর গত বুধবার সকালে জহিরুল ওই প্রবাসীর বাড়িতে হামলা চালায়। হামলায় ওই প্রবাসীর ভাই—ভাতিজা আহত হন। এছাড়াও লক্ষাধিক টাকার ক্ষয়—ক্ষতি হয়।
মামলার বাদী ওয়াহিদুর রহমান বলেন, দাঙ্গাবাজ, ভূমিখেকো ও নারী কেলেঙ্কারি মামলার কারাভোগী আসামী জহিরুল ইসলাম লাল সালিশের আদেশ অমান্য করে জোরপূর্বক আমার ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
- রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী
- পাঁচ ঘন্টা বন্ধ থাকবে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক


