জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে সকলকে সতর্ক থাকতে হবে। এ জন্য বিদেশ থেকে আসা সকল ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যদের সরকার কর্তৃক নির্দেশিত গৃহ কোয়ারেন্টাইন নিয়ম মেনে চলতে
হবে। কোনভাবেই বাড়ির বাইরে চলাফেরা করা যাবে না। অন্যথায় তাদের বিরুদ্ধে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা এবং প্রযোজ্যক্ষেত্রে অন্যান্য আইন মোতাবেক কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত তথ্য হট লাইনে জানানোর জন্য আহবান জানানো হয়।
বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। প্রবাসি অধ্যুষিত এ উপজেলার সিংহভাগ মানুষ যুক্তরাজ্য, যুক্তরাজ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে। অনেকেই দেশে ফিরছেন। করোনা প্রতিরোধে জন সচেতনতার জন্য আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর বলেন, জগন্নাথপুরে এখনও করোনাভাইরাসের কোন চিহৃ পাওয়া যায়নি। আমরা জনসাধারণকে সচেতনতার জন্য প্রচার কাজ করছি।


