জগন্নাথপুর অফিস
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আজিজুস সামাদ ডন বুধবার জগন্নাথপুর উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত করেছেন। তিনি সকালে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইসহাকপুর গ্রামের বাসিন্দা বদরুল ইসলামের বাবা ও একই গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ সদস্য আকমল খানের মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি হবিবপুর গ্রামে গত বছরের ১১ জানুয়ারি মারা যাওয়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি পৌর মেয়র আব্দুল মনাফের কবর জিয়ারত করেন।
আজিজুস সামাদ সদ্য প্রয়াত উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান ও একই গ্রামের বাসিন্দা পৌর আওয়ামী লীগ নেতা হারুন মিয়ার কবর জিয়ারত করেন। এছাড়াও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিকের কবর জিয়ারত করেন।
আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আজিজুস সামাদ ডন জানান, পারিপার্শ্বিক নানা কারণে জগন্নাথপুর পৌরসভার প্রয়াত মেয়র আবদুল মনাফ কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিমসহ অনেকের জানাযায় অংশ নেওয়া ও কবর জিয়ারত করতে পারিনি তাই আজ তাদের কবর জিয়ারত করলাম।


