জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন,যুব সমাজ যত বেশী খেলাধূলায় মনোযোগী হবে ততই সমাজে অপরাধ প্রবনতা হ্রাস পাবে। তাই পড়ালেখার পাশাপাশি তরুণ ও
যুবকদেরকে ক্রীড়াঙ্গনে সক্রিয় থাকতে হবে। তিনি গতকাল বিকেলে মজিদপুর ইয়াং স্টার ফুটবল দলের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খেলায় টাইগার ফুটবল ক্লাব খাসিলা এক শূন্য গোলে মজিদপুর ইয়াং স্টার ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক মিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, প্রবাসী রাজা মিয়া, কয়ছর আলী প্রমুখ।


