জগন্নাথপুর অফিস
শনিবার বজ্রপাতে নিহত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুজাত মিয়ার অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয় মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলে শাহজালাল কলেজ, পাড়ারগাঁও আইডিয়াল উচ্চবিদ্যালয়, সফাত উল্লাহ উচ্চবিদ্যালয়, বালিকান্দি দাখিল মাদ্রাসার
শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
আটপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কাজল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শাহজালাল কলেজের গভর্নিংবডির সভাপতি সিরাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এমএ মতিন। এছাড়াও বক্তব্য রাখেন, পাড়ারগাঁও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বালিকান্দি মাদ্রাসার সুপার জমির আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক শিক্ষক কাজী মাও. আব্দুল খালিক, সফাত উল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মৌলানা মুহিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাস্টার, নজরুল ইসলাম, রফিক মিয়া, আব্দুল কাহার, নিহত সুজাতের পিতা তাজউদ্দিন মিয়া, কলকলিয়া মসজিদের ইমাম মৌলানা নজমুল হক, মাওলানা সুহেল আহমেদ, শায়েস্তা মিয়া, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, প্রদীপ রঞ্জনদাস, মাও. কবির হোসেন, কাউসার আহমেদ, ফেরদৌস আহমেদ, তুষার রায়, লালুমিয়া, ইমাদউদ্দিন, নাজমুন নাহার, পিযুস দেবনাথ, আরিফ মিয়া, আব্দুল হান্নান কালেক্টার, মিজানুর রহমান, আঙ্গুর মিয়া, সুজাতের মামাত ভাই রাজুমিয়া প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন, শাহজালাল কলেজের শিক্ষার্থী সাদিকুর রহমান সৌরভ, আবু রায়হান, পাড়ারগাঁও আইডিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাদিকুর রহমান, আবু রুমান, আটপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আখি বেগম, হাফিজা বেগম, কাজল দেবনাথ, আকাশ চৌধুরী, নাজিম উদ্দিন, মিলাদ আহমেদ শুভ।
শোকসভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী সেলবিয়া বেগম, গীতা পাঠ করেন আকাশ চৌধুরী। দোয়া পরিচালনা করেন কাজী মাও. আব্দুল খালিক।


