জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহিনুর রহমান লিটন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও পশ্চিমপাড় এলাকার মৃত মহব্বত আলীর ছেলে।
জানা যায়, রবিবার ভোরে ইছগাঁও গ্রামের নিকটস্থ মইয়ার হাওরে হাওরে মাছ ধরত যান শাহিনুর রহমান লিটন। সকাল ৬ টাক দিকে বজ্রপাতে হাওরই মারা যান তিনি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্যন করে লাশ উদ্ধার করেছে।


