জগন্নাথপুরে বন্ধ হয়ে গেল নিত্যপন্যের দোকানপাট, খোলা থাকবে ঔষধের দোকান

জগন্নাথপুর অফিস
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরমুখী করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন্ধ হয়ে গেছে সবজি বাজার, মুদি দোকান, বাজারসহ সবধরনের দোকানপাট। তবে একমাত্র ঔঘষদের দোকান খোলা থাকবে।
আজ শুক্রবার বিকেল তিনটার পর থেকে নিত্যেপনের এসব দোকান বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিদিন সকাল আট থেকে বিকেল তিন পর্যন্ত এসময়ের মধ্যে নিত্যেপন্যের দোকান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব দোকানপাট বন্ধ থাকবে।
জগন্নাথপুর পৌরশহরের প্রধান সবজি বাজার সমিতির সভাপতি তাজুউল্লা জানান, সরকারী নির্দেশে আমরা তিনটার পর থেকে সবজির দোকান বন্ধ করে দিয়েছি।তবে সবজি বেচারার নিতান্ত কম সময়সীমার কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হব।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, করোনার সংক্রমন এড়াত সামাজিক দুরুত্ব নিয়ন্ত্রন রাখতে উপজেলা করোানাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে মোতাবেক এখন থেকে সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিত্যপন্যের দোকান বন্ধ থাকবে। তবে ঔষধের দোকান খোলা থাকবে।
প্রসঙ্গত,গত ২৪ মার্চ দুপুর থেকে করোনার সংক্রমন প্রতিরোধে জগন্নাথপুরে ঔষধ ও নিত্যপন্যের দোকান ছাড়া অন্যদের দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া গণপরিবহনও বন্ধ রয়েছে।