জগন্নাথপুর অফিস
হাওরের ফসলহানির পর অকাল বন্যায় সিলেট অঞ্চলের কৃষকদের যখন নাভিশ্বাস ওঠার অবস্থা তখন সরকারের পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে জগন্নাথপুরে একহাজার বন্যার্তর মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল, ১কেজি ডাল ও এক লিটার সোয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ‘বন্যার্তদের পাশে যুক্তরাজ্য প্রবাসিরা’ ব্যানারে দুপুরে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের পুলিশের ডিআইজি মো. কামরুল হাসান বিপিএল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুক, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রবাসি আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার কবির জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম. ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ।
পরে জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের বন্যায়ক্ষতিগস্ত এক হাজার লোকজনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রান বিতরনী কার্যক্রমের প্রধান সমন্বয়ক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এলাকাবাসীর পাশে এসে দাঁড়িয়েছি। ছাত্রজীবন থেকেই মানুষের কল্যাণে মুজিব আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ দুর্ভোগ পোহাবে আর আমরা প্রবাসে থেকে তা দেখব তা হতে পারে না। মাটির প্রতি আমার ঋণ অনেক। এখানে জন্মগ্রহণ করেছিলাম বলেই আজ যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পেরেছি। এলাকার প্রবাসীরা আমার আহ্বানে সাড়া দিয়ে যে ত্রাণ সহায়তা দিয়েছে সেটাই আপনাদের সেটাই আপনাদের হাতে তুলে দিতে এসেছি। এটা হয়তো খুবই সামান্য, কিন্তু এখানে রয়েছে প্রবাসীদের শ্রম, ঘাম ও শ্রদ্ধার্ঘ্য। যা আগামীতেও অব্যাহত থাকবে। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মধ্যে পর্যাক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।


