জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যােগে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে জগন্নাথপুর পৌরসভার একাংশ, উপজেলা রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিবন্দি দুস্থ ও অসহায় ৮৯টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মেহেদী হাসান জানান, আমাদের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্যারের নির্দেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ত্রাণ বন্যার্তদের মাঝে আমরা বিতরণ করেছি।


