জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার বন্যা দুর্গত নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম এর ব্যক্তিগত পক্ষ থেকে শাড়ি বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে পৌর শহরের জগন্নাথ বাড়ি এলাকায় এ উপলক্ষে এক সভা জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম। এছাড়াও বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাংবাদিক অমিত দেব, আওয়ামী লীগ নেতা আফু মিয়া, ছাত্রলীগ নেতা সৈয়দ রুম্মান আহমেদ প্রমুখ। পরে একশত নারীকে একটি করে শাড়ি প্রদান করা হয়। জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম জানান, আমার ব্যক্তিগত ও পারিবারিক অর্থায়নে বন্যা দুর্গত জগন্নাথপুর উপজেলার দুই হাজার মানুষের মধ্যে প্রথমে খাদ্য সহায়তা বিতরণ করি এখন ৫ শতাধিক মানুষের মধ্যে শাড়ি বিতরণ করেছি।
- ত্রাণ নিতে গিয়ে নিহত বিপ্লব মিয়ার স্ত্রীর হাতে চেক তুলে দিলেন ইউএনও
- বন্যার্তদের মাঝে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ’৮৪ ব্যাচের ত্রাণ বিতরণ


