জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বন্যার পরিস্থিতির মধ্যে বেড়িবাঁধে কেটে দেয়ায় গ্রামে বন্যার পানি প্লাবিত হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার রাতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর পাড় ঘেষা বাঘময়না-হলিকোনার বেড়িবাঁধের বাঘময়না গ্রামের পশ্চিম অংশে দুর্বৃত্তরা বাঁধ কেটে দিয়েছে। এতে করে বন্যার পানি দ্রুত এলাকায় প্লাবিত হয়।
গ্রামের এক যুবক জানান, মাছ শিকারের জন্য রাতের আঁধারে কে বা কারা বাঁধ কেটে দিয়েছে।যে কারণে পানি দ্রুত গ্রামে প্লাবিত হয়। বন্যা পরিস্থিতির মধ্যে বাঁধ কেটে দেয়ায় এলাকাবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, কারা বাঁধ কেটেছে আমি জানি না। তবে ক্ষতিগ্রস্থ স্থানে স্থানীয় তারা মেম্বাবের উদ্যোগে আজ সংস্কার করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, বাঁধ কাটার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা গ্রহণ করব।
- পশ্চিম পাগলা ইউনিয়নে মশার কয়েল বিতরণ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্গতদের পাশে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর


