জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কয়েকটি ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুরের মইয়ার হাওরের স্টিল ব্রিজ এলাকায় কয়েকটি বোরো ফসল রক্ষা বাঁধের কাজ পরির্দশন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, নীতিমালা অনুয়ায়ী সঠিক সময়ের মধ্যে বেড়িবাঁধের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আমরা আহবান জানিয়েছি।


