জগন্নাথপুরে বাজার বণিক সমিতির অভিষেক অনুষ্ঠান

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজার বণিক সমিতির অভিষেক অনুষ্ঠান সোমবার বিকেলে বণিক সমিতির অফিসে অনুষ্ঠিত হয়। প্রবীণ ব্যবসায়ী ডা. আব্দুল আহাদের সভাপতিত্বে ও দিলোয়ার হোসেনের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আলাউদ্দিন, সাবেক সভাপতি হাজী আবদার হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী সুধাংশু শেখর রায় বাচ্ছু, সাবেক বাজার সেক্রেটারী  
 আব্দুল তাহিদ, ব্যবসায়ী প্রনয় কান্তি সূত্রধর খোকন, প্রনব কুমার বণিক, ইকবাল হোসেন ভূঁইয়া, লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ। অভিষেক অনুষ্ঠানে নির্বাচিত বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া,সহ-সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ খালিক আহমদ, সদস্য মির্জা মোমিন মিয়া, ছয়ফুল ইসলাম হারুন মিয়া, জিয়াউর রহিম রাহীন, নুরুল হক নাহিদ, আব্দুল মান্নান, ইসহাক আলী লিকসনকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।