জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী বাবুল দেব এর মৃত্যুতে বৃহস্পতিবার বিকেলে বাজার বণিক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূঁইয়ার পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন, বাজারের প্রবীণ ব্যবসায়ী বিনয় ভূষণ বণিক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ব্যাবসায়ী ডা. আব্দুল আহাদ, দিলোয়ার হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী সুধাংশু শেখর রায় বাচ্ছু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রণব কুমার বণিক, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, বণিক সমিতির সহ-সভাপতি আমিনুল হক, কোষাধ্যক্ষ আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ব্যবসায়ী জীবন গোপ, শাহ মোহাম্মদ নুর হোসেন, যুবলীগ নেতা সুজিত কুমার দে প্রমুখ।


