জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে একটি বাল্যবিবাহ প- হয়ে গেছে। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের ১৭ বছর বয়সী এক মেয়েকে রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মজমিল মিয়ার ছেলে সাহিনুর রহমান (২১) এর সাথে পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। বাল্য বিবাহের অয়োজনের বিষয়টি এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহকে
অবহিত করলে ইউএনও এর নির্দেশে জগন্নাথপুর থানা পুলিশ মেয়ের বাড়িতে গিয়ে বাল্য বিবাহের সকল আয়োজন পন্ড করে দেয়। পরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মখলিছ মিয়া মেয়ের পূর্ণাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে উভয় পরিবারের অভিভাবকদের নিকট থেকে অঙ্গীকারনামা গ্রহণ করেন।
পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছ মিয়া জানান, বাল্য বিবাহের খবর পেয়ে ছেলে মেয়ের পরিবারকে বিষয়টি বুঝিয়ে বলার পর তারা বাল্যবিবাহ না দিতে সম্মত হয়েছেন। পূর্ণাঙ্গ বয়স হওয়ার পর এ বিয়ে হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন,‘বাল্য বিবাহের খবর পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ায় বাল্যবিবাহটি বন্ধ করা গেছে।


