জগন্নাথপুরে বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের রাজু মিয়ার বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবার।  শুক্রবার বিকালে শহরের একটি দৈনিক পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজু মিয়া বলেন, ‘আমার চাচা প্রায় ৬৫ বছর পূর্বে গ্রামের দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে আমরা এই মাদ্রাসা পরিচালনা করে আসছি। গত ১ সেপ্টেম্বর মাদ্রাসা নিলাম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এলাকার বাসিন্দা ফয়সল মিয়ার নেতৃত্বে একদল লোক আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলির আঘাতে         
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের নূর আলী নামের একজনসহ কয়েকজন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় নূর আলী মারা যান। আমাদের ধারণা নূর আলীকে কৌশলে হত্যা করা হয়েছে। আমাদেরকে হয়রানি করতে এমন ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনা থেকে মুক্তি পেতে এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এসময় উপস্থিত ছিলেন- সুমন মিয়া কোরেশী, সালমান কোরেশী, জাহেদ আলম কোরেশী ও এমএ বারেক।