জগন্নাথপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জগন্নাথপুর প্রতিনিধি
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা।
শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিলটি জগন্নাথপুর শহীদ মিনার থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রাহ সাদ মাস্টারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।
বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনার সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক রিপন মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ডা: রাজা মিয়া, সৈয়দ আজমল হেসেন, ফকরুল ইসলাম খান, আনিসুর রহমান তুতি, আব্দুস সালাম, হুমাউন কবির, খালেদ হোসেন চুনু, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য মুহিবুর রহমান শিশু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আদমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইশহাক আহমদ প্রমুখ।