জগন্নাথপুরে বিএনপির সম্মেলন স্থগিত

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা বিএনপির ২২ অক্টোবরের সম্মেলন স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী কেন্দ্রের সাথে যোগাযোগ করে সম্মেলন স্থগিত করে উভয়পক্ষের নেতাদের নিয়ে আগামী ২৩ অক্টোবর বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক লে. কর্নেল অব. আলী আহমদ গ্রুপের নেতারা ২২ অক্টোবর পৌর শহরের চিলাউড়া পয়েন্টে সম্মেলনের ডাক দিলে অপর গ্রুপ তৃণমুল বিএনপির নেতা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ    
মালেক খান ও  উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন নেতৃত্বাধীন গ্রুপ একইস্থানে পৃথক সম্মেলনের ডাক দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। যার প্রেক্ষিতে  জেলা বিএনপির হস্তক্ষেপে সম্মেলন স্থগিত করা হয়।