জগন্নাথপুর অফিস
‘স্মার্টফোন আসক্তি পড়াশুনার ক্ষতি’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপি এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পরিষদ প্রাাঙ্গণে আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১৩ স্টল বসেছে। মেলায় স্টলগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।
- খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে


