জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বিদেশি রিভলভারসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার আটককৃত ওই যুবক কে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ এর সিলেটের একটি ইউনিট জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বড়খার মশর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম কে গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে হাসপাতাল পয়েন্ট থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করে র্যাব। পরে জগন্নাথপুর থানায় তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসামীকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।


