জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের ব্যবসায়ী বাবুল আহমেদের ওপর হামলাকারী এখনও ধরা ছোঁয়ার বাইরে। ২০ দিন অতিবাহিত হলেও হামলাকারী গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় বাবুল আহমেদ বাদী হয়ে গত ৭ ডিসেম্বর জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টের মিনারা মার্কেটে জে,আর এল ইলেকট্রনিক ও মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানের মালিক বাবুল আহমেদ গত ২৫ নভেম্বর দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথপুর-সিলেট সড়কের রাস্তার পূর্ব পাশে সোহেল আহমেদের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে এক প্রান্তে রশি বেঁধে রাখে। মোটর সাইকেল যোগে জগন্নাথপুর-সিলেট সড়কের রাস্তার পূর্ব পাশে সোহেল আহমেদের বাড়ির সামনে পৌঁছা মাত্র পশ্চিম দিকে মতিন মিয়ার বাড়ীর গেইটে ওৎ পেতে থাকা ১০/১২ জন লোক রশি দিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। বাবুল আহমেদ জানান, মোটর সাইকেল থামালে হবিবপুর আশিঘর গ্রামের মানিক মিয়া, ফুজায়েল,আব্দুর রাকিব, কামরুল ইসলাম, শিপু মিয়া, জিয়াউর রহমান সহ কয়েকজন হামলা চালিয়ে মারাত্মক জখম করে। হামলায় আমার হাত ও শরীরের বিভিন্ন জায়গা ভেঙে গেছে। এঘটনায় থানায় মামলা দায়ের হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় আমি চিন্তিত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস,আই শহিদুল ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


