জগন্নাথপুরে ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

জগন্নাথপুর অফিস
জগনন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী-ইসমাইলচক স্পোর্টস একামেডীর আয়োজনে ‘মামুন দ্বৈত ব্যাটমিন্টন টুর্নামেন্ট’ গত বুধবার রাতে উদ্বোধন হয়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামে রাত ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ইসমাইলচক গ্রামের ইতালি প্রবাসি মামুন আহমদের অর্থায়নে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।