জগন্নাথপুরে ব্যারিষ্টার ইমন-সাতটি ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

জগন্নাথপুর প্রতিনিধি
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নে ভূমিকা রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
তিনি বলেন, জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে নৌকা প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে এ এলাকার মানুষ যে জননেত্রী শেখ হাসিনা ও  উন্নয়নের পক্ষের মানুষ তা প্রমাণ করতে সকল ভেদাভেদ ভূলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সুনামগঞ্জের মানুষের রয়েছে সমৃদ্ধ রাজনৈতিক সামাজিক ও শিল্প সংষ্কৃতির ইতিহাস। এই ইতিহাসের ধারাবাহিকতায় এ জনপথের  প্রয়াত রাজনৈতিক নের্তৃবৃন্দ আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, করুনা সিন্ধু,বরুণ রায়,আব্দুর রইছ সততার সহিত দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানেও আমাদের জেলার মন্ত্রী এম এ মান্নান সততার সহিত দায়িত্ব পালন করছেন।  আমি তাদের পথে সততার সহিত কাজ করে নান্দনিক সুনামগঞ্জ হিসেবে বাংলাদেশে সুনামগঞ্জকে ব্যান্ডিং করতে কাজ করছি। তিনি বলেন, শুধু রাজনীতি নয় রাধারমণ, হাছনরাজা, আব্দুল করিমসহ গুনী শিল্পীরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এই সমৃদ্ধি আমাদের এগিয়ে নিতে হবে। যার জন্য জেলা পরিষদের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির চর্চ্চাকে  আমরা প্রসারিত করতে কাজ করছি।
তিনি সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে তার বিরুদ্ধে কেউ কোন মনোনয়ন বাণ্যিজের অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিবেন বলেও হুশিয়ারী উচ্চারন করে বলেন, উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে।
এছাড়াও নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর অপূর্ব বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।  
তিনি শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার আর্টস্কুলের উদ্যোগে সপ্তাহ ব্যাপী চিত্র প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠান ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পৃথক দুটি সভায় প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথা বলেন।
জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রনব কুমার বণিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,চিত্রশিল্পী মোবাশ্বীর মজুমদার, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহানা মজুমদার, টেলিওগ্রাফ আর্টিস আরিফুর রহমান, সিলেট জেলা কালচারেল অফিসার  অসিত বরণ  দাস  গুপ্তÍ জগন্নাথপুর আর্ট স্কুলের উপদেষ্ঠা মাহবুবুল হক শেরিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জগন্নাথপুর আর্ট স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক চিত্রশিল্পী জুনায়েদ আহমদ সজল,প্রশিক্ষক  ফাতেমা আক্তার শিপা, কুশর রায় প্রমুখ
এদিকে বিকেলে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী, আঙ্গুর মিয়া, চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা ও দ্বিপক কান্তি দে দীপাল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সুনা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন প্রমুখ।