জগন্নাথপুরে ভোট যুদ্ধে চারপ্রার্থী

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে প্রার্র্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার কোন প্রার্থী তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করেনি। ফলে মনোনয়পত্র দাখিলকৃত চার প্রার্থীই ভোটের লড়াইযে মাঠে থাকছেন।
মেয়র পদে চার প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি মিজানুর রশিদ ভূঁইয়া, বিএনপির দলীয় মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসি আবুল হোসেন সেলিম ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারি আয়হান।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমান বলেন, মেয়র পদে কোন প্রার্থীরই প্রার্থিতা প্রত্যাহার করেননি। আজ তাঁদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হবে। ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ গত ১১ জানুয়ারি মৃত্যুবরণ করলে তাঁর এই শূন্য মেয়র পদে নির্বাচন কমিশন গত ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা দেয়। ২৭ ফেব্রুয়ারি চারপ্রার্থী জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রির্টানিং অফিসার মুজিবুর রহমানের কাজে মনোনয়নপত্র জমা দেন।