জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালকের নিকট থেকে ২ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করেছে। অভিযানকালে তাদের নিকট বৈধ কোন কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে শহরের ইকড়ছইস্থ জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।           
অভিযানের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, ‘মোটরযান আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’