জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মাসুম বিল্লাহ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অর্থদ-প্রাপ্ত ব্যবসায়ী হলেন সৈয়দপুর বাজারের দিলু মিয়া। অপরিস্কার ও ভেজাল খাবার বিক্রির দায়ে তাকে এ জরিমানা করা হয়।