জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সমাজসেবা মুলক ইসলামী সংগঠন মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলাম মাহি’র সভাপতিত্বে ও সিনিয়র সদস্য কাওছারুল ইসলামের পরিচালনায় এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি রাজেল আহমদ, কলকলিয়া শাহজালাল মাহাবিদ্যালয়ের শিক্ষার্থী মারজুম আহমদ রাজ, সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ আহমদ মাহিন, সাংগঠনিক পায়েল আহমদ, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, গ্রামের তরুণ আব্দুল হামিদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ রাজেল আহমদকে সভাপতি, কাওছারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাইনুল ইসলাম পারভেজকের সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।


