জগন্নাথপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকসভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল রহিম ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দেবের মৃত্যুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের      
উদ্যোগে সোমবার শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, লাল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক প্রমুখ।
সভায় সাবেক প্রধান শিক্ষক ও সহ-সভাপতিকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলী, অভিভাবক কমিটির সদস্য অরূপ সরকার, সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল রহিম মাস্টারের ছেলে তাইপুর রহিম নাহিদ, বীরেন্দ্র কুমার দেব’র ছেলে বিজয় দেসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।