জগন্নাথপুরে মনোনয়নপত্র যাছাই বাছাই সম্পন্ন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে মনোনয়ন পত্র যাচাই বাছাই বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীসহ সব প্রার্থী বৈধ বলে বিবেচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭১ ও সাধারণ সদস্য পদে ২৭৪ জনসহ মোট ৩৮৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এর মধ্যে সকল প্রার্থীর মনোনয়ন  
পত্র বৈধ বিবেচিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্বয়ক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থীদের মনোয়ন ফরম বৈধ হয়েছে।