জগন্নাথপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পর্যন্ত ৯ জন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা মিজানুর রশিদ, সাবেক মেয়র আক্তার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আকমল থান, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুজ্জামান হারুন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মতিন লাকি, যুক্তরাজ্য প্রবাসী স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ মিয়া, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজল আলী শফিক ও বিঞ্চু রায়।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, তফসিল অনুয়ায়ী আগামী ১৬ জানুয়ারি প্রবাসী অধ্যুষিত এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল পর্যন্ত ৯ মেয়র প্রার্থীসহ ৫৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন।