জগন্নাথপুরে মসজিদের দান বক্সের তালা ভেঙ্গে টাকা চুরি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।  উপজেলা পরিষদ জামে মসজিদে শুক্রবার এ ঘটনাটি ঘটে।
জানা যায়,  জুম্মার নামাজ শেষে কোন এক সময় মসজিদের বারান্দায় থাকা দান বক্সের তালা ভেঙ্গে চোরেরা অর্থ চুরি করে নিয়ে যায়। মাগরিবের নামাজের পূর্বে মসজিদের মোয়াজ্জিন দেখতে পান দান বক্সের তালাটি ভাঙ্গা অবস্থায় রয়েছে। নিকট গিয়ে তিনি দেখতে পান বক্সে থাকা টাকা নেই।  
জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরের লোকজনের অগোচরে দান বক্সের তালা ভেঙ্গে বক্সের ভিতর থেকে টাকা গুলো চুরি করে নিয়ে গেছে।