জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। এরমধ্যে দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গতকাল বিকেল ৪ টায় উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামের সরকারি খালে মাছ ধরা নিয়ে সুহেল আহমদ ও আব্দুল কাসেম এর পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ৫ জন ব্যক্তি আহত হন।
এরমধ্যে আবুল কালাম ও নাহিদ মিয়া কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রাশিদ মিয়া (২০) কামরুল মিয়া (৪৫) কাজল মিয়া (৪৪) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব আহমদ জানান, সরকারি খালের মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে থানায় কেউ লিখিত কোন অভিযোগ এখন দায়ের করেনি।
- সরকারের ছাড় ফ্রি স্টাইলে অপপ্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে
- খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-কারখানা চলবে ১৩ দফা মেনে


