স্টাফ রিপোর্টার
দেশে তেল আমদানি খরচ কমাতে ও তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাতিল ২ এর প্রচার ও স¤প্রসারণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে জগন্নাথপুর উপজেলার রৌয়াইল গ্রামে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিনা উদ্ভাদিত বিনাতিল-২ সম্পর্কে স্থানীয় কৃষকদের ধারণা দেন বিনার কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার গবেষণা পরিচালক ড. আব্দুল মালেক।
বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুন নবী মজুমদারের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা আলিফ হোসাইন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তা সুমন দাস, বিনার বৈজ্ঞানিক সহকারী আমজাদ হোসেন, বিনার মাঠকর্মী শহীদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য টিপু সুলতান, সাবেক ইউপি সদস্য নাজমুল হক, তিলচাষী আজির উদ্দিন প্রমুখ।
বিনার কর্মকর্তাগণ মাঠ দিবসে উপস্থিত কৃষকদের বলেন, বিনাতিল প্রতি হেক্টরে দেড় থেকে দুই মে. টন করে উৎপাদন হয়। পতিত জমিতে কম খরচে বিনাতিল চাষ করে ভালো ফলন পাওয়া যায়।


