জগন্নাথপুরে মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে সজিব দাস (১২) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।  সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দিরাই উপজেলার শালিয়ারগাঁও গ্রামের প্রমোদ দাস দীর্ঘদিন ধরে পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামে স্ত্রী সন্তান    
 নিয়ে বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিলেন। তাদের পুত্র সজিব দাস জগন্নাথপুর মডেল আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। সজিব প্রায়ই স্কুল কামাই করত এবং পড়াশুনায় অমনোযোগি ছিল। পড়াশুনা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘটনার দিন পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোন ধরনের অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের লোকজনের নিকট তার লাশ হস্তান্তর করেছে।
জগন্নাথপুর থানার ওসি মো. মুরছালিন জানান, মায়ের সঙ্গে অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃতে্যুর মামলা হয়েছে।