জগন্নাথপুরে মুজিব কিল্লার মাটি উত্তোলনের দায়ে তিন জনকে কারাদণ্ড

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে প্রস্তাবিত মুজিক কিল্লা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযানে এই দ-াদেশ দেয়া হয়।
দ-প্রাপ্তরা হলেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সুজাত মিয়ার ছেলে সুমন মিয়া (২১), একই গ্রামের আব্দুল হামিদের ছেলে শামিম আহমদ (২৯) ও ছুরাব খানের ছেলে হোসাইন খান (২৭)।
্উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ভূমিহীনদের জন্য বাস্তবায়নাধীন প্রস্তাবিত মুজিব কিল্লার জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম ও উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড), মোঃ ইয়াসির আরাফাতের নেতৃত্বে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনজনকে আটক করা হয়।