স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মিজানুর রশীদ ভূঁইয়া। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন সংক্রান্ত সভায় তাকে মেয়র পদে তার নাম চূড়ান্ত করা হয়। মিজানুর রশিদ ভূঁইয়া জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান। তার পিতা হারুনুর রশিদ হিরণ মিয়া জগন্নাথপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
জগন্নাথপুর পৌরসভার মেয়র পদ ছাড়াও জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নূরুল আলম তপনকে দলীয় মনোনয়ন দেয়া হয়।
- জগন্নাথপুরে উপনির্বাচনে আবারও বিএনপির মনোনয়ন পেলেন রাজু আহমদ
- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে প্রস্তুতিসভা


