Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর অফিস
হাওর থেকে মাছ ধরে বাড়ি ফিরে যুবক। বিশ্রামের জন্য নিজ কক্ষে চলে যায়। তারপর মিললো তাঁর ঝুলন্ত লাশ। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলায়। মঙ্গলবার পুলিশ মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
ওই যুবকের নাম কয়েছ মিয়া (২১)। তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের রহমত উল্লার ছেলে।
পুলিশ ও পরিবার সুত্র জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় হাওর থেকে মাছ ধরে বাড়ি এসে নাস্তা করে নিজ কক্ষে বিশ্রামের জন্য যান কয়েস। বেলা ১১টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বন্ধ দরজা ভেঙে দেখতে পান কয়েস গলায় উড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।