জগন্নাথপুরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই আফসার আহমদের নেতৃত্বে পুলিশ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর ২৯/১৫ (ছাতক) যৌতুক মামলার পলাতক আসামী ওই ইউনিয়নের সাদিপুর গ্রামের চাঁন্দ আলীর ছেলে আবুল হোসেন কে গ্রেফতার করে।
জগন্নাথপুর      থানার এএসআই আফসার আহমদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি আদালত কর্তৃক একটি যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।