জগন্নাথপুর প্রতিনিধি
মরমী সাধক কবি রাধারমণ দত্তের ১০১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাধারমণ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাধক কবির স্মৃতি বিজড়িত কেশবপুরে এক আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে ও
উপজেলা ছাত্রলীগ নেতা রুমেন আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাধারমণ অনুরাগী আলোচক আতম সালেহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কাউন্সিলর তাজিবুর রহমান,কাউন্সিলর দেলোয়ার হোসাঈন প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাধারমণ দত্তের কালজয়ী গান শিল্পীরা পরিবেশন করেন। প্রথমে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিল্পীদের কন্ঠে রাধারমণ দত্তের গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ঢাকা থেকে আগত শিউলী দেওয়ান,উর্মী সরকার, হারুন মিয়া, বুশরা আক্তার ঝুমু রাধারমণ দত্তের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।


