জগন্নাথপুরে শংকর রায়কে দেখতে গেলেন ইউএনও

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক দৈনিক মানবজমিন ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুরের অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা অসুস্থ্য শংকর রায় কে দেখতে গিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। সোমবার বিকেলে তিনি উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
এসময় জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক  সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোর্টার গোবিন্দ দে, আজহারুল হক শিশু, জগন্নাথপুর নার্সারি স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, উপজেলা যুবলীগ নেতা বিভাস দে, ইব্রাহিম মিয়াসহ গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।