জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে স্কুল ছাত্র হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এদিকে ময়নাতদন্ত শেষে নিহত শিশু শুকুর আলীর লাশ মঙ্গলবার গ্রামের বাড়িতে এসে পৌছিলে সেখানে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহত শিশুর বাবা মজর উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় মঙ্গলবার সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নানু মিয়া, সুর ইসলাম, রাসেল মিয়া কে গ্রেফতার করেছে। প্রসঙ্গত উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও গ্রামের মজর
উদ্দিনের সঙ্গে একই গ্রামের নানু মিয়া গংদের দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। যার জের ধরে সোমবার দুপুরে মজর উদ্দিনের পুত্র কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র শুকুর আলী কে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে লাশ গ্রামের হাওরে ফেলে দেয়।
জগন্নাথপুর থানার ওসি মো মুরসালিন জানান, পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


