জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে আরশ আলী স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার সকালে অনুষ্ঠিত শিক্ষার্থীসহ এলাকার শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন।     শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালল প্রাঙ্গণে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্মৃতি পরিষদের সভাপতি মঞ্জরুুল আমীন দোয়েল এবং মাহবুব হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান জাহেদুর রহমান, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সমাজসেবক ইলিয়াস আলী ,যুক্তরাজ্য প্রবাসি আমীর হোসেন, শ্রীরামসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সমাজ কর্মী মুহিবুর রহমান, তানভির আলম পিয়াস প্রমুখ।