জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরে শুটকির গুদামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় টিনসেটের গুদাম ঘর আগুনে পুড়ে গেছে। রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড এলাকার এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে অগ্নিকা-ের কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, শহরের হেলিপ্যাড এলাকার পুরনো শুটকি পল্লীর একটি টিনসেটের শুটকির গুদামে দুপুর ১২টার দিকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে, তবে ততক্ষণে গুদাম পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গুদামের মালিক মজবিল আলী দাবি করেছেন।
মজবিল আলী জানান. অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি আমার সব কিছুর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। কিভাবে আগুনে লেগেছে তা জানি না।
তিনি জানান, গুদামে ১০০ মটকা শুটকি ছিল। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল মাসুম জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।


