Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জগন্নাথপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জগন্নাথপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন

জগন্নাথপুর অফিস
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মদিনে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজলুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, অর্থ সম্পাদক মহি উদ্দিন, মাহবুব, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর খান, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, মল্লিক মনসুর, মিরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দুলন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আফরোজ আলী, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল বক্স, কামাল হোসেন লিলু, শিপন আহমদ, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল তালুকদার, পৌর যুবলীগ নেতা সাফরোজ ইসলাম রুনু, কাওসার আহমদ, জিন্নাহ আহমেদ, লুৎফুর রহমান, সুমন মিয়া প্রমুখ।
পরে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন ইকরামুল হোসেন। এর আগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।