জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে চাচাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির জের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানান, সোমবার বেলা ১১টার দিকে ওই গ্রামের সিরাজ মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তাঁর চাচাতো ভাই নুর মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডা থেকে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। এরমধ্যে নুর মিয়া (৩৪), সালিক মিয়া (৪০), সিরাজ মিয়া (৫৭) ও রাজু মিয়া (২৫) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অপর আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদুর রহমান জানান, তুচ্ছ বিষয় নিয়ে চাচাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে মারামারির ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস জানান, সংঘর্ষের কোন খবর পাননি।


