জগন্নাথপুর অফিস
আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে জগন্নাথপুরে আবারও দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। উপজেলার মোহাম্মদপুর গ্রামের গতকাল রোববার সন্ধ্যার দিকে এই সংর্ঘষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের নজরুল ইসলাম ও সুহেল মিয়ার পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে প্রায় এক মাস পূর্বে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের লোকজন আহত হন।এঘটনায় জগন্নাথপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। মামলার পর দুই পক্ষের আসামিরা সম্প্রতি আদালত থেকে জামিনে ছাড়া পান। এই মামলার কে কেন্দ্র করে গতকাল প্রথমে বাকবিতন্ডার সৃষ্টি হয়। ধরে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে দুইপক্ষের ১০ জন আহত জন।
আহতরা হলেন, আব্দুল কাইয়ুম (৪৫), কবির আলী (৪৪), নজরুল ইসলাম (২২), মিজান মিয়া (১২), আকবর আলী (২২), শিপল মিয়া (২০), সুজন মিয়া (২৫) মনোয়ার মিয়া (১৪), জুয়াবের আহমদ (১৫) ও জুবায়ের আহমদ (১৫)। এরমধ্যে নিজাম মিয়া ও আকরব মিয়া কে জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই রফিক মিয়া বলেন, জামিনে ছাড়া পেয়ে মামলা কে কেন্দ্র কে উভয়পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
- দ.সুনামগঞ্জে রাত ১টার পর রাস্তায় কাউকে পেলেই আটক করবে পুলিশ
- নতুন নতুন এলাকা বন্যা কবলিত, নদীর পানি কমছে লোকালয়ে বাড়ছে


