জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১০

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের পল্লীতে দুই পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেল ৩ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান,  উপজেলার পাইলগাও ইউনিয়নের পাইলগাও গ্রামের রমিজ আলী ও একই গ্রামের মকদ্দুস আলীর লোকজনের মধ্যে স্থানীয় হাওরের জায়গা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। শনিবার বিরোধপূর্ণ জায়গায় উভয় পক্ষের লোকজন অবস্থান নিলে এতে দুই পক্ষের লোকজনের মধ্যে  প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। এক পযার্য়ে  দ্ইু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে জড়িয়ে     পড়েন। সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হন। এর মধ্যে আহত আবর আলী (৭০)কে  সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরছালিন জানান, সংঘর্ষের খবর পেয়েছি।